ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

Numan Ahmad
  • প্রকাশের সময় : ১০:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 26

নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও সাবেক ছাত্রদল নেতা গ্রেফতা

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী রকিব হোসেন (৩১) ও শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন স্বাধীনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে রোববার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার রকিব হোসেন পলাশিকুড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অপরদিকে রাকিব হোসেন স্বাধীন উপজেলার আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বারমারী বাজারের পশ্চিম পাশে পলাশিকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় নালিতাবাড়ী থানা পুলিশ। রাত আনুমানিক দেড়টার দিকে পরিচালিত ওই অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রকিব হোসেন ও রাকিব হোসেন স্বাধীনকে গ্রেফতার করা হয়।

পরে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রোববার আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেফতার ও মদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
নোমান আহমেদ

নোমান আহমেদ

উপজেলা প্রতিনিধি, নকলা, শেরপুর

নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১০:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬