০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারী ডিমলায় কাঁঠাল গাছে আল্লাহু লেখা
হাবিবুর রহমান ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
- Update Time : ০৮:২৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৩৪ Time View

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট এলাকায় একটি কাঁঠাল গাছের গায়ে আরবি হরফের মতো ‘আল্লাহু’ লেখা দেখা যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সরদারহাট এলাকার স্থানীয় বাসিন্দা সুরুজ্জামান ড্রাইভারের বাড়ির একটি কাঁঠাল গাছে এমন দৃশ্য দেখতে পান স্থানীয়রা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে গাছটি দেখতে সেখানে মানুষের ভিড় জমতে শুরু করে।
স্থানীয়দের দাবি, গাছের গায়ে প্রাকৃতিকভাবে ফুটে ওঠা দাগগুলো দেখতে স্পষ্টভাবে আরবি ‘আল্লাহু’ নামের মতো মনে হচ্ছে। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাটি দেখতে সুরুজ্জামানের বাড়িতে আসছেন।
রাতেও কৌতূহলী ও ধর্মপ্রাণ মানুষের ভিড় দেখা যায় ওই বাড়িতে। অনেকে বিষয়টিকে মহান আল্লাহর বিশেষ নিদর্শন হিসেবে দেখছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা আলোচনা চলছে।
Tag :















