১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাজু আহমেদ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১৯ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (০১ অক্টোবর, ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ফুলবাড়ী এই অনুষ্ঠানের আয়োজন করে।

মোহাম্মদ জুলফিকার আলী মাস্টারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহমেদ হাছান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাৎ, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে উপজেলার প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই সারাদেশে নজরুল বর্ষ উদযাপন করা হচ্ছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা তাদের আগামী দিনে আরও ভালো ফলাফলে অনুপ্রেরণা যোগাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

৭

ফুলবাড়ীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬