মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবার সুযোগ ও সুফল নিশ্চিতকরণের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে এক গুরুত্বপূর্ণ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
’অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক এ সভার আয়োজন করে উন্নয়ন সহযোগী সংস্থা ‘জাবারাং কল্যাণ সমিতি’। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ এরফানুল হক চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি।
ডাঃ ধনিষ্টা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহালছড়ি।
সভায় বক্তারা দুর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জীবন রক্ষাকারী বিভিন্ন সরকারি-বেসরকারি সেবার কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।



















