০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ার অঙ্গীকার, কাটগীরে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন

রিপোর্টার মাহাবুর রহমান
  • Update Time : ০৭:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল শুক্রবার (২১ আগস্ট ২০২৬) মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কাটগীর যুব সমাজের উদ্যোগে কাটগীর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। তাই মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন। তিনি কাটগীর যুব সমাজের উদ্যোগের প্রশংসা করে মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

তিনি মাদকমুক্ত এলাকা গঠনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক আইনি সহায়তার আশ্বাস দেন।

মানববন্ধন থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ার অঙ্গীকার, কাটগীরে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন

Update Time : ০৭:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬