ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

Abdur Rohim
  • প্রকাশের সময় : ০১:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 25

মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

এই মামলার অন্য আসামি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও, ৪ আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

হানিফসহ মামলার চার আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালে ২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়।

এতে সাক্ষ্যদেন মোট ১৮ জন। দুই দফায় শেষ হয় যুক্তিতর্ক। এর পরই আজ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০১:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬