০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​মুরগি কিনলেন নাকি পাথর? ১ কেজি ৮৮০ গ্রামের মুরগির পেটে মিলল ১২৭ গ্রাম পাথর, ক্রেতাদের ক্ষোভ

মোঃ মাসুম মিয়া স্টাফ রিপোর্টার।
  • Update Time : ০৫:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ৩২ Time View

বাজারে মুরগি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক সাধারণ ক্রেতা। ১ কেজি ৮৮০ গ্রাম ওজনের একটি মুরগি কিনে কেটে পরিষ্কার করার পর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো বিশালাকার পাথর! যার ওজন মেপে দেখা যায় প্রায় ১২৭ গ্রাম। ওজন বাড়িয়ে অতিরিক্ত দাম হাতিয়ে নিতে মুরগির পেটে এসব পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই ক্রেতা।
​ঘটনাটি ঘটে স্থানীয় একটি কাঁচাবাজারে। ভুক্তভোগী ক্রেতা জানান, তিনি ৫৬৫ টাকা দিয়ে ১ কেজি ৮৮০ গ্রামের একটি মুরগি কেনেন। কিন্তু দোকানে মুরগিটি কেটে চামড়া ও নাড়িভুঁড়ি ফেলার পর দেখা যায় মাংস অবশিষ্ট রয়েছে মাত্র ১ কেজি ১০০ গ্রাম। এর সঙ্গেই মুরগির পেটের ভেতরে চর্বি ও খাবারের থলিতে দেখা মিলে শক্ত পাথরের।
​ক্ষোভ প্রকাশ করে ওই ক্রেতা বলেন,
​”৫৬৫ টাকার মুরগি কিনে যদি পেটের ভেতর থেকে ১২৭ গ্রামের পাথর বের হয়, আর পরিষ্কার করার পর মাত্র ১১০০ গ্রাম মাংস পাই—তাহলে কেজিপ্রতি মাংসের দাম তো আকাশচুম্বী হয়ে গেল! এর চেয়ে গরুর মাংস কিনে খাওয়া অনেক ভালো। ওজনে কারচুপি আর টাকা হাতিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীরা মুরগিকে জোর করে এসব পাথর গিলিয়ে দেয়।”
​এদিকে সাধারণ জনগণের মতামত, কিছু অসাধু ও লোভী মুরগি ব্যবসায়ী কেবল মুনাফা বাড়ানোর জন্য পশুপাখির ওপর অত্যাচারসহ ক্রেতাদের পকেট কাটছে। মুরগিকে খাবারের সাথে বা জোরপূর্বক পাথর খাইয়ে ওজন বাড়ানোর মতো জঘন্য কাজ নিয়মিতই ঘটছে বলে অভিযোগ করেন অনেকে।
​বাজারের এমন নৈরাজ্য বন্ধে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে অতি দ্রুত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের নিয়মিত বাজার নজরদারি ও কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। অন্যথায় সাধারণ মানুষ প্রতিনিয়ত এভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

​মুরগি কিনলেন নাকি পাথর? ১ কেজি ৮৮০ গ্রামের মুরগির পেটে মিলল ১২৭ গ্রাম পাথর, ক্রেতাদের ক্ষোভ

Update Time : ০৫:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬