০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীলখালী চেকপোস্টে বিজিবির তল্লাশি: গাড়ির গ্যাস সিলিন্ডারে মিলল ১৬ হাজার ইয়াবা

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২৫ Time View

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়িটির চালক মো. ইসমাইল (৩৩)কে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। শীলখালী চেকপোস্টে গাড়িটি থামিয়ে বিজিবির সদস্যরা মাদক শনাক্তকারী প্রশিক্ষিত কুকুর ‘হেনরি’র সহায়তায় তল্লাশি শুরু করেন।

তল্লাশির একপর্যায়ে গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকানো অবস্থায় আটটি ছোট প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ইসমাইল টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়া এলাকার নুরুল বশরের ছেলে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

শীলখালী চেকপোস্টে বিজিবির তল্লাশি: গাড়ির গ্যাস সিলিন্ডারে মিলল ১৬ হাজার ইয়াবা

Update Time : ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬