০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৮ Time View

স্বচ্ছতার ভিত্তিতেই আনসারে নিয়োগ, অনিয়মের কোনো সুযোগ নেই

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, নিয়োগ থেকে শুরু করে বাহিনীর সব কার্যক্রমই নিয়ম, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে সাভারের বাজার রোডে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, “বাংলাদেশ আনসার বাহিনীতে কোনো অনিয়মের সুযোগ নেই। নিয়োগ থেকে শুরু করে সবকিছুই স্বচ্ছতার ভিত্তিতে হয়।” নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই বাহিনীতে সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, আনসার বাহিনীর সদস্যদের কল্যাণ ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ব্যাংকের মাধ্যমে আনসার সদস্যরা বিশেষ আর্থিক সুবিধা ও বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা পাবেন। এতে বাহিনীর সদস্যদের আর্থিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আনসার সদস্যদের জন্য বিশেষ সুবিধার প্রত্যাশা

মহাপরিচালক আরও বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাদের কল্যাণ নিশ্চিত করা বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই লক্ষ্যেই আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করা হচ্ছে।

সাভারে বিভাগীয় কার্যালয় চালুর ফলে এ অঞ্চলের আনসার সদস্যরা ব্যাংকিং সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ আনসার বাহিনী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কার্যালয় উদ্বোধন শেষে মহাপরিচালক ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং আনসার সদস্যদের কল্যাণে ব্যাংকিং সেবা আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন

Update Time : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬