শিরোনামঃ
সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা রোধে ঠাকুরগাঁও ও দিনাজপুর সেক্টরে বিজিবির নজরদারি জোরদার
- প্রকাশের সময় : ০৬:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 31

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও ও দিনাজপুর সেক্টরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এই নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমকে আরও কার্যকর করতে বিজিবি স্থানীয় প্রশাসন ও বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বিশেষ করে সীমান্ত এলাকায় পুলিশ, আনসার-ভিডিপি এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে যৌথ নজরদারি ও সচেতনতামূলক তৎপরতা চালানো হচ্ছে।
সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে সীমান্তের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা অটুট থাকে।
Tag :
























