ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীল গান-বাজনার বিপরীতে ব্রহ্মতোল যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ, ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল

Md Nur Alam Siddik
  • প্রকাশের সময় : ০৯:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 77

বর্তমান সময়ে সমাজের বিভিন্ন স্থানে যখন অশ্লীল গান-বাজনা ও অপসংস্কৃতির আয়োজন বাড়ছে, ঠিক তখনই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ০৭ নং দেবনগড় ইউনিয়নের ব্রহ্মতোল এলাকার যুব সমাজ।
ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও ইসলামী আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর ২০২৬ ইং তারিখে ব্রহ্মতোল যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ওয়াজ মাহফিল।
যেখানে অনেকেই বিনোদনের নামে অশ্লীলতা ও অপসংস্কৃতির আয়োজন করছে, সেখানে ব্রহ্মতোলের তরুণরা ধর্মীয় চেতনা ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সমাজের অন্যান্য যুব সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা।
আয়োজকদের প্রত্যাশা, এই মাহফিলের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামের সুমহান শিক্ষা ও নসিহত শোনার সুযোগ পাবেন। পাশাপাশি তরুণ প্রজন্ম ধর্মীয় অনুশাসন, নৈতিকতা ও সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত হবে।
অশ্লীলতা নয়, ইসলামী শিক্ষা হোক যুব সমাজের প্রেরণা। অপসংস্কৃতি নয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধেই গড়ে উঠুক সুন্দর সমাজ।
ব্রহ্মতোল যুব সমাজের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ নুর আলম সিদ্দিক

মোঃ নুর আলম সিদ্দিক

উপজেলা প্রতিনিধি, তেতুলিয়া, পঞ্চগড়

অশ্লীল গান-বাজনার বিপরীতে ব্রহ্মতোল যুব সমাজের ব্যতিক্রমী উদ্যোগ, ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল

প্রকাশের সময় : ০৯:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬