ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

masum miah
  • প্রকাশের সময় : ১২:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 25

‎আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি।

‎

‎তিনি বলেছেন, আন্দোলন করে সরকার গঠন করা যায় না, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন। জনগণ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট না হলে পরবর্তী নির্বাচনে ভোটের মাধ্যমেই তাদের সিদ্ধান্ত জানাবে।

‎

‎শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎

‎চীফ হুইপ বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারা বজায় রাখতে হবে।

‎

‎প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল পাবে। আর সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

‎

‎তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কিংবা নিজেদের মধ্যে বিরোধ ও সংঘাতে জড়িয়ে পড়লে তার সুযোগ নেবে অন্য পক্ষ। তাই দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎

‎রাজনৈতিক বিভক্তির পরিণতি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে তৃতীয় পক্ষ সেই বিরোধের সুযোগ নিতে পারে। একইভাবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধ দেশের স্বার্থবিরোধী শক্তিকে সুযোগ করে দিতে পারে। তাই দেশকে এগিয়ে নিতে ঐক্য ও সহনশীলতার বিকল্প নেই।

‎

‎দেশের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীফ হুইপ বলেন, ৫৪ বছরে আমরা বহুবার নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছি। দেশ ধ্বংস হলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জবাব দিতে হবে। এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

‎

‎জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলা কিংবা সরকারকে চাপে রাখার অপচেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

‎

‎ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকার কথা উল্লেখ করে চীফ হুইপ বলেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎

‎দক্ষ ও শিক্ষিত জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎

‎প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশ গড়ার কারিগর। আপনাদের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। প্রকৌশলীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করবেন এবং

‎

‎ বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেও আশ্বাস দেন।অনুষ্ঠানে আইডিইবির নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মাছুম মিয়া

মাছুম মিয়া

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

‎আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

প্রকাশের সময় : ১২:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬