শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন : মুফতি আল আমিন সভাপতি ও মাওলানা কামরুল সাধারণ সম্পাদক নির্বাচিত
- প্রকাশের সময় : ০৮:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 25

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বশীল ও প্রগতিশীল এই যুব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সংগঠনের শীর্ষ দায়িত্বে যারা স্থান পেয়েছেন তাঁরা হলেন:
সভাপতি: মুফতি আল আমিন আল হোসাইনী
সহ-সভাপতি: ডাঃ হাফিজুল ইসলাম
সাধারণ সম্পাদক: মাওলানা কামরুল ইসলাম
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত এই নেতৃত্ব জেলার যুবসমাজকে নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির দায়িত্বশীলরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Tag :
























