ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ করাতকল ও ইটভাটাকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

MD.SHAH ALAM
  • প্রকাশের সময় : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 37

আজ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মংচিংনু মারমা।

প্রথম অভিযান চালানো হয় জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজ সংলগ্ন এলাকায়। সেখানে অবৈধভাবে লাইসেন্সবিহীন করাতকল (স’মিল) পরিচালনা করার দায়ে ১.মোফিজ উদ্দিন (৩৬) ও ২.শামসুল আলম (৫২) কে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া উক্ত স’মিলে সংরক্ষিত থাকা গোল কাঠ এবং চলমান দুইটি মেশিন রেঞ্জ কর্মকর্তা, ভোমরিয়া রেঞ্জ, ঈদগাঁও-কে জব্দ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

দ্বিতীয় অভিযানে জালালাবাদ ইউনিয়নে অবস্থিত ইটভাটার মালিক ও ম্যানেজার ১.শামসুদ্দিন (৫২) ও
২.সালামত উল্লাহ (৫০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় জনপ্রতি ২ লাখ টাকা করে মোট ৪,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযানে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), পুলিশ সদস্য, আনসার সদস্য এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশগণ সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঈদগাঁও উপজেলাবাসীর স্বার্থে পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো.শাহ আলম

মো.শাহ আলম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও, কক্সবাজার

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ করাতকল ও ইটভাটাকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬