ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি সফল করতে লোহাগড়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি সভা
- Update Time : ১২:৩০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮ Time View

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনসেবায় কাজ করবার তাগিদ দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। গাছ লাগান,পরিবেশ বাঁচান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে নড়াইলের লোহাগড়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি সভায় দলটির দায়িত্বশীল সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এ তাগিদ দেন।
সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, জহির আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম প্রমুখ। আগামী ১৯ জুলাই লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও আলোচনা সভা কর্মসূচি পালিত হবার কথা রয়েছে।
অনুষ্ঠানে নড়াইল জেলা বিএনপির সভাপতি নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি ও সংরক্ষিত আসনের(নড়াইল-মাগুরা দায়িত্বপ্রাপ্ত) সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে নেতৃবৃন্দ জানান। প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতেই মূলত দলটির নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন।



















