কেন্দুয়ায় ডিএনসির বড় সাফল্য: ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- প্রকাশের সময় : ০৯:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 20

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার (০৬ নভেম্বর) কেন্দুয়া থানাধীন দলপা ও গড়াডোবা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ নুর জামাল (২৮), পিতা- মৃত মোতালিব, মাতা- মোছাঃ নুর জাহান, সাং- দাইলা (নদীরপাড়া), ৩নং ওয়ার্ড, দলপা ইউনিয়ন, কেন্দুয়া, নেত্রকোনা।
২. মোঃ রোমান (৩২), পিতা- মৃত মজনু মিয়া, মাতা- মোছাঃ হাজেরা খাতুন, সাং- বাশাটী, ৮নং ওয়ার্ড, গড়াডোবা ইউনিয়ন, কেন্দুয়া, নেত্রকোনা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানাধীন দাইলা গ্রামস্থ এক আসামির বসতঘরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব খন্দকার ইকবাল বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এই ধরনের ঝটিকা ও বিশেষ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















