১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিং জোরদারের আহ্বান ডিআইজির

Reporter Name
  • Update Time : ০৬:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ২৪ Time View

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
​খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এতে পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা, সততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
​কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা তাদের পেশাগত সমস্যা ও দাবি-দাওয়া ডিআইজির সামনে তুলে ধরেন। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো বিধি অনুযায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
​প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের আহ্বান জানান। তিনি বলেন, মাঠপর্যায়ের নানা সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসন করে জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
​সভা শেষে ডিআইজি খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট সরঞ্জামাদির যথাযথ সংরক্ষণ, সঠিক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
​সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জ, সর্বস্তরের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিং জোরদারের আহ্বান ডিআইজির

Update Time : ০৬:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬