দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- Update Time : ০৪:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ২ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জামাআত দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের বিজয় চত্বরে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। মানবতার মুক্তি ও নৈতিক সমাজ গঠনে রাসুল (সা.)-এর শিক্ষা সর্বজনীন।
অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাআত দেবীগঞ্জ উপজেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।



















