১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পৈত্রিক পুকুরে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ, গৃহবধূর সংবাদ সম্মেলন

রিপোর্টার সাজু আহমেদ
  • Update Time : ১০:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৬ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে পৈত্রিক সূত্রে পাওয়া পুকুরে জোরপূর্বক ও অবৈধভাবে মাছ শিকারের প্রতিবাদে এবং প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক গৃহবধূ।
​মঙ্গলবার রাতে ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের উত্তর বাসুদেবপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন আবু মোহাম্মদ দোহা সরকারের স্ত্রী মোছা. সালমা আক্তার।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমা আক্তার জানান, ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর মৌজার (জেএল নং-৬৮, এসএ খতিয়ান নং-৪৩২, দাগ নং-২৮২৯) ১ দশমিক ০২ একর আয়তনের পুকুরটি তারা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল ও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।
​তিনি অভিযোগ করেন, বাসুদেবপুর আবাসনের বাসিন্দা মো. জাকির (৪০), মো. রমজান আলী (৩৫), মো. আরিফুল (৩৮), মো. সুমন (৩৭) ও মো. রাসেলসহ (৩৩) অজ্ঞাতনামা কয়েকজন নিয়মিত তাদের অনুপস্থিতিতে পুকুরে অনধিকার প্রবেশ করে জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।
​ভুক্তভোগী গৃহবধূ আরও জানান, এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিলে প্রশাসনের নির্দেশে ইউনিয়ন তহসিলদার লুৎফর রহমান অভিযুক্তদের মাছ ধরা থেকে বিরত থাকার নির্দেশ দেন। এছাড়া স্থানীয় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
​প্রশাসনের নিষেধ অমান্য করে সর্বশেষ ২৫ আগস্ট ভোর ৬টার দিকে অভিযুক্তরা পুনরায় পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েও প্রতিকার না পেয়ে দ্রুত ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে পৈত্রিক পুকুরে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ, গৃহবধূর সংবাদ সম্মেলন

Update Time : ১০:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬