০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খানসামায় মাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সোলজার আটক
মোহাম্মদ গোলাপ ইসলাম দিনাজপুর প্রতিনিধি
- Update Time : ০৬:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৪১ Time View

দিনাজপুরের খানসামায় মাদক সেবন ও সরঞ্জাম বহনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তার নাম সোলজার, তিনি উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পাকেরহাট এলাকায় মাদক সেবন এবং এর সরঞ্জামসহ অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে খানসামা থানা পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাছেদ সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Tag :




















