খুলনায় বানরগাতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন ভিপি আসাদুজ্জামান মুরাদ
- Update Time : ০৯:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

আজ ১৮ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় খুলনা মহানগরীর বানরগাতি সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আসাদুজ্জামান মুরাদ।
সন্ধ্যায় তিনি মন্দিরে পৌঁছালে মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী মুরুব্বি, তরুণ ও পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি আসাদুজ্জামান মুরাদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিতে ও মিলেমিশে বসবাস করে আসছে। খুলনায় সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে এবং আগামীতেও তা অটুট থাকবে।”
তিনি আরও বলেন, “যেকোনো উৎসবে বা বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।” মন্দিরের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মন্দির পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বিনিময় করেন।



















