০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সবুজপাড়ায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান

Reporter Name
  • Update Time : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৬ Time View

​মোঃ হাসান আলী, গাইবান্ধা:
​গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়া সান্দারপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
​শুক্রবার (২৮ আগস্ট) ডিবি পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় এই অভিযান শুরু করে। মাদকের বিস্তার রোধ, কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
​অভিযান চলাকালে সান্দারপট্টি ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর জোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম চোখে পড়ে। ডিবি পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
​সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, মাদক ব্যবসা ও বিস্তার রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ অভিযানে কাউকে আটক কিংবা মাদক উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

গাইবান্ধার সবুজপাড়ায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান

Update Time : ০৬:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬