০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুরে এলপিজি সিলিন্ডার অবৈধ মজুত: ৬০ হাজার টাকা জরিমানা

মোঃ খাইরুল বাশার​ গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৪০ Time View

গাজীপুরের কাশিমপুরে বসতবাড়ি ও দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে গাজীপুর জেলা প্রশাসন। রোববার (৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে কাশিমপুরের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সি মার্কেট এলাকার ইয়াছিন, রাসেল ও ছিদ্দিকসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ি ও দুটি দোকানে বিপুল পরিমাণ এলপিজি সিলিন্ডার অবৈধভাবে জমিয়ে রাখছিলেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে বাজারে কৃত্তিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সিলিন্ডার মজুত করা হয়েছিল। ফলে সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
​সাংবাদিকদের পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অননুমোদিতভাবে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে সিলিন্ডার মজুত রাখার দায়ে অভিযুক্তদের ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ সতর্কবার্তা দিয়ে বলেন, “অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের আইনবহির্ভূত কাজের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরের কাশিমপুরে এলপিজি সিলিন্ডার অবৈধ মজুত: ৬০ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬