ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। দাবি কালামের। “টয়লেটে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায়” নতুন মোড় সন্তানের পিতা খুটাখালীর আবুল কালাম!

MD.SHAH ALAM
  • প্রকাশের সময় : ১২:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 30

কক্সবাজারের ঈদগাঁওয়ে গণশৌচাগারের কমোড থেকে সদ্যোজাত নবজাতক উদ্ধারের ঘটনায় সন্তান প্রসবকারী কিশোরী ও তার কথিত প্রেমিকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এদিকে, সংশ্লিষ্ট তরুণের সঙ্গে গোপনে বিয়ে হয়েছিল বলে দাবি করেছে কিশোরীর পরিবার।

কিশোরীর পরিবারের দাবি, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গর্জনতলীর নোয়া মসজিদ এলাকার জালাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্রেই কিশোরী অন্তঃসত্ত্বা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নবজাতককে উদ্ধারের পর ঈদগাহ মডেল হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। অন্যদিকে, সন্তান প্রসবকারী কিশোরীকে ঈদগাহ আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা কিশোরী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন। একপর্যায়ে কিশোরী ও তার পরিবারের সদস্যরা আবুল কালামের সঙ্গে সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তবে গোপনে বিয়ের দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা নথি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের পরিচয় ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পাশাপাশি নবজাতকের নিরাপত্তা, চিকিৎসা এবং আইনানুগ পরিচয় নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক উদ্ধারের পর থেকেই প্রশাসন কাজ করছে। কিশোরী ও তার কথিত প্রেমিকের পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। নবজাতকটি চিকিৎসাধীন রয়েছে এবং কিশোরী মাকেও পৃথক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার সূত্রপাত

গত সোমবার (৯ নভেম্বর) রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ট্রাক পার্কিং এলাকার গণশৌচাগারের কমোড থেকে সদ্যোজাত এক পুত্রসন্তান উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত ১০টার দিকে এক তরুণী বটতলী স্টেশনের একটি ফার্মেসিতে ওষুধ কিংবা চিকিৎসা পরামর্শ নিতে আসেন। সেখানে অসুস্থতা অনুভব করলে পাশের ট্রাক পার্কিং এলাকার গণশৌচাগারে যান। পরে এক ব্যক্তি শৌচাগারে গিয়ে কমোডের ভেতর নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি স্থানীয়দের জানালে তারা নবজাতককে উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীও নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে কিশোরী সন্তান প্রসবের বিষয়টি স্বীকার করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় তার মা ও খালাও সঙ্গে ছিলেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মো.শাহ আলম

মো.শাহ আলম

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও, কক্সবাজার

গোপনে বিয়ে করেছিলেন তাঁরা। দাবি কালামের। “টয়লেটে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায়” নতুন মোড় সন্তানের পিতা খুটাখালীর আবুল কালাম!

প্রকাশের সময় : ১২:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬