চাটমোহর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জরিপ কার্যক্রম শুরু- প্রতারক চক্র থেকে সাবধান- সন্ধ্যান দিন- সমাজ সেবা অফিস
- প্রকাশের সময় : ১১:১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 36

চাটমোহর উপজেলা সমাজ সেবা অফিসের অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টে
জানানো হয়েছে যে, চাটমোহর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জরিপ কার্যক্রম শুরু হয়েছে। উক্ত অফিসের ঐ পোস্টে জানানো হয় যে, ফ্যামিলি কার্ড করে দিবে এমন কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন একটি চক্র। ঐ সব
প্রতারক চক্র থেকে সাবধান হবার জন্য আহবান জানানো হয়েছে। এ ছাড়া প্রতারক চক্রের সন্ধ্যান দিন এবং প্রতারক চক্রের অপতৎপরতা বন্ধ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যান দিয়ে সহায়তা করার আহবান জানানো হয়েছে। চাটমোহর উপজেলা সমাজ সেবা অফিস,উপজেলা প্রশাসন এবং চাটমোহর থানাকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে। উক্ত পোস্টটি নিম্নে তুলে ধরা হলো:
” প্রিয় চাটমোহরবাসী-
সারাদেশের মতো চাটমোহর উপজেলাতেও
‘ ফ্যামিলি কার্ড শুমারির জরিপ কার্যক্রম ‘ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ফৈলজানা ইউনিয়ন থেকে জরিপ শুরু হলেও দ্রুতই পুরো উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি *প্রতারক চক্র ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে*। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, *কোনো ব্যক্তি বা অফিস কাউকে ফ্যামিলি কার্ড করে দিতে পারবে না *। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে * স্বয়ংক্রিয় (অটোমেটেড) সফটওয়্যারের মাধ্যমে * কার্ডের তালিকা চূড়ান্ত করা হবে। এতে স্থানীয় কারো *কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই *।
অতএব, এ সংক্রান্ত যেকোনো প্রকার **আর্থিক লেনদেন ও প্রতারকের ফাঁদ থেকে সতর্ক থাকার জন্য** বিশেষভাবে অনুরোধ করা হলো।
**বিশেষ দ্রষ্টব্য:** শুধু ফ্যামিলি কার্ডই নয়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সকল সেবা জনগণ **সম্পূর্ণ বিনামূল্যে** পেয়ে থাকেন।
প্রতারকের সন্ধান পেলে তাৎক্ষণিক **স্থানীয় প্রশাসন/থানা বা সমাজসেবা কার্যালয়ে অবহিত করুন**
–উপজেলা সমাজসেবা কার্যালয়, চাটমোহর, পাবনা। ”





















