চুকনগর বাজারে গণশৌচাগারের শুভ উদ্বোধন: সিসি ক্যামেরা ও আধুনিক কসাইখানাসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি
- Update Time : ০৯:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২২ Time View

খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর বাজার বণিক সমিতির উদ্যোগে নির্মিত একটি আধুনিক গণশৌচাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই গণশৌচাগারের উদ্বোধন করেন চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন।
গণশৌচাগার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
সহ-সভাপতি: মো: রবিউল ইসলাম (অবসরপ্রাপ্ত সার্জেন্ট)
যুগ্ম সাধারণ সম্পাদক: দেবব্রত রায়
সাংগঠনিক সম্পাদক: শেখ মোসলে আক্তার লেলিন
কোষাধ্যক্ষ: মেহেদী হাসান বাবলু
দপ্তর সম্পাদক: ওয়াহিদুজ্জামান মিলন
বাজার উন্নয়ন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: সাহিদুর রহমান
প্রচার সম্পাদক: শফিকুল ইসলাম গাজী
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: গাজী আমিনুল ইসলাম বুলবুল
নির্বাহী সদস্যবৃন্দ: শেখ কারিমুল ইসলাম, কৃষ্ণ বিশ্বাস, জামির হোসেন, আব্দুল হালিম মোড়ল ও ডাঃ জাহিদুল ইসলাম
অন্যান্য আমন্ত্রিত অতিথি: বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব মন্ডল, ইউপি সদস্য আলাউদ্দিন মালী ও ফারুক সোবহান, বাজার বণিক সমিতির অফিস সচিব মোঃ আলী হুসাইন এবং মাহাবুব রহমান গাজীসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সাহিদুল ইসলাম তার বক্তব্যে বিগত ১ বছর ৯ মাসের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন—
”দায়িত্ব গ্রহণের পর চুকনগর বাজারের সবচেয়ে বড় সমস্যা ছিল পয়ঃনিষ্কাশন। আমরা পুরো বাজারে অত্যন্ত মজবুত ড্রেন নির্মাণ করে তা স্ল্যাব দিয়ে ঢেকে দিয়েছি। ফলে এখন আর বাজারে পানি জমে থাকে না। এছাড়া পুরনো পান হাটা এলাকায় আরসিসি ঢালাই দিয়ে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে এবং বণিক সমিতির নিজস্ব অফিস স্থাপন করা হয়েছে।”
তিনি বাজারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আরো জানান:
মাংস বিক্রির জন্য চাঁদনী নির্মাণ: গরু, ছাগল ও হাঁস-মুরগি বিক্রির জন্য পৃথক পৃথক বসার সুব্যবস্থা করা হবে।
আধুনিক কসাইখানা: স্বাস্থ্যসম্মতভাবে গরু ও ছাগল জবাইয়ের জন্য কসাইখানা তৈরি করা হবে।
নিরাপত্তা ও আলোকায়ন: পুরো চুকনগর বাজারকে সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হবে এবং পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হবে।



















