শিরোনামঃ
জলঢাকায় মাদক সেবন ও রাখার দায়ে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৪:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 25

নীলফামারীর জলঢাকায় মাদক সেবন এবং হেফাজতে রাখার অপরাধে নুরুন্নবী (পিতা- মহুবর রহমান, সাং- ডালিয়া রোড, বটতলী বাজার, জলঢাকা পৌরসভা) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বিজ্ঞ আদালত কর্তৃক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই রায় প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আল হারামাইন মসজিদপাড়া মাদক বিরোধী কমিটির সার্বিক সহযোগিতা ও তৎপরতায় অভিযুক্ত আসামিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগ প্রমাণিত সাপেক্ষে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এলাকার সচেতন মহল ও মাদক বিরোধী কমিটির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধপ্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে।

























