ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির নিখোঁজ ওমর ফারুকের সন্ধান পেতে পরিবার আকুতি

নুরুল আবছার নূরী রিপোর্টার
নুরুল আবছার নূরী রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 11

চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ওমর ফারুক নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ২৩ অক্টোবর। বাড়ি থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ ওমর ফারুকের স্থায়ী ঠিকানা ফটিকছড়ি উত্তর উপজেলা ২নং দাঁতমারা ইউনিয়নে। বর্তমানে তিনি ১ নং বাগান বাজার ইউনিয়নে বসবাস করেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

পরিবার ও স্বজনদের উদ্বেগের মধ্যে তাঁর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। রংপুরের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় স্বজনেরা তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

কোনো সহৃদয়বান ব্যক্তি ওমর ফারুককে কোথাও দেখে থাকলে, তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অথবা তাঁর সন্ধান পেতে সহায়ক হতে পারে, এমন কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: 01828904336।

Tag :

Please Share This Post in Your Social Media

ফটিকছড়ির নিখোঁজ ওমর ফারুকের সন্ধান পেতে পরিবার আকুতি

প্রকাশের সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬