০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ শিশু পার্কে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৬:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২৩ Time View

পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে ‘নাগরিক ফোরাম-খুলনা’ আয়োজিত ৩১টি ওয়ার্ডে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম। অতিবৃষ্টি, তাপদাহ ও লবণাক্ততাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় ও সুন্দরবন অঞ্চলের মানুষ সর্বস্বান্ত হয়ে শহরমুখী হচ্ছে। এই সংকট মোকাবিলায় বনায়ন ও বৃক্ষরোপণের বিকল্প নেই।
​নাগরিক ফোরামকে খুলনার একটি জনপ্রিয় ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে সংগঠনটি যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। পরিবেশ সুরক্ষায় বর্তমান সরকার দেশব্যাপী প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি নিজ নিজ বসতবাড়ির চারপাশ সবুজায়ন ও পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতেও নাগরিক ফোরামের সকল জনকল্যাণমূলক কাজে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
​নাগরিক ফোরাম-খুলনার কো-চেয়ারম্যান সরদার আবু তাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, নাগরিক ফোরামের নেতৃবৃন্দ সঞ্জিতা রাণী, মো: মঈন উদ্দিন, সাকিল আহমেদ, আনোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক ফোরাম-খুলনার মহাসচিব ইকবাল হাসান তুহিন।
​অনুষ্ঠানের শুরুতে কেসিসি প্রশাসক ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড এলাকায় রোপণের লক্ষ্যে নাগরিক ফোরামের ওয়ার্ড কমিটিগুলোর কাছে ৫০০ গাছের চারা হস্তান্তর করেন এবং জাতিসংঘ শিশু পার্কে প্রতীকীভাবে ১টি গাছের চারা রোপণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড এলাকার জন্য আরও ৫০০ গাছের চারা বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতিসংঘ শিশু পার্কে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

Update Time : ০৬:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬