ঝিনাইদহে নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত
- Update Time : ১২:১৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ২৩ Time View

ঝিনাইদহে নসিমন (ভুটভুটি) উল্টে আসাদ (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ – চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কাজ শেষ করে নসিমন (ভুটভুটি) যোগে অন্যদের সাথে বাড়ি ফিরছিলেন নগরবাথান গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আসাদ মিয়া। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিম পাড়ায় পৌছালে নসিমনটি উলটে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসাদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহানুর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।



















