টিটু তালুকদারের সহযোগিতায় জগদীশপুর আশ্রমে বিজয়া দশমীর বর্ণাঢ্য আয়োজন
- Update Time : ০১:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৫২ Time View

ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী জগদীশপুর আশ্রম প্রাঙ্গণে বিজয়া দশমী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। সাবেক জনপ্রতিনিধি, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদারের সার্বিক সহযোগিতা ও নিজস্ব অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জগদীশপুর আশ্রম কমিটির সভাপতি বাবু অসীম বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব ক্লাবের সভাপতি ও নবগ্রাম ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদার। তিনি অনুষ্ঠান উপভোগ করেন এবং খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আদিত্য, সাধারণ সম্পাদক, আশ্রম কমিটি
বাবু হরেন্দ্রনাথ বড়াল, আশ্রমের জমিদাতা
মোঃ সোহাগ হাওলাদার, সাধারণ সম্পাদক, ঝালকাঠি যুব ক্লাব
মোঃ নিয়াজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক, ঝালকাঠি যুব ক্লাব
মোঃ সোহাগ, দপ্তর সম্পাদক, ঝালকাঠি যুব ক্লাব
মোঃ মোস্তফা হাওলাদার, কোষাধ্যক্ষ, ঝালকাঠি যুব ক্লাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনে হাডুডু, কলাগাছে ওঠা, বেলুন ফাটানো ও মোমবাতি প্রজ্জ্বলন সহ নানা প্রকার প্রতিযোগিতামূলক খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদার এলাকার সার্বিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশেষ করে তরুণদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় যুক্ত করার গুরুত্ব তুলে ধরে বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে যুবসমাজকে দূরে রেখে সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে হবে।”
নিজের ব্যক্তিগত অর্থায়নে এমন জমকালো আয়োজন করে মোঃ রেজাউল ইসলাম টিটু তালুকদার স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি বাড়াতে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















