ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩, গোডাউন চুরিতে গ্রেফতার ১
- প্রকাশের সময় : ০১:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 34

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পরিচালিত পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ গ্রাম গাঁজাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ী এবং এক গোডাউন চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের সার্বিক নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ (ছয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
পৃথক আর একটি অভিযানে, ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে সংঘটিত চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের ০১ (এক) জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি-উত্তর।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

























