০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালার পাটকেলঘাটা মহাসড়কের পাশে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ১২:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ২১ Time View

ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) বিকাল ৫টায় পাটকেলঘাটা মহাসড়ক সংলগ্ন বাবলু মার্কেট এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

বৃক্ষরোপণকালে জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য মহাসড়কের পাশে এবং খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার।” তিনি এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এই গাছগুলো পাহারা দিয়ে বড় করার আহ্বান জানান।

বিএনপি নেতা প্রভাষক মোশাররফ, যুবদল নেতা সেলিম বিশ্বাস, বাবলুর রহমান, বিএনপি নেতা সাংবাদিক আব্দুয়া সামাদ মহিলা দল নেত্রী মিলি ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা উপস্থিত ছিলেন। মহাসড়কের পাশে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই সবুজায়নের সূচনা করা হয়, যা ভবিষ্যতে পথচারীদের ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Tag :

Please Share This Post in Your Social Media

তালার পাটকেলঘাটা মহাসড়কের পাশে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

Update Time : ১২:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬