ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নামজারিতে ৮০ লাখ ঘুষ দাবি, এক লাখ টাকা নেওয়ার সময় সার্ভেয়ার আটক

Md. Khosru Noman
  • প্রকাশের সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 22

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার জন্য ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। এর মধ্যে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম ঢাকা জেলার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে থাকা মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।

পরে প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ করাতে পারেননি মনিরুল। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে আসাদুল ইসলাম ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটকের জন্য ফাঁদ অভিযানের অনুরোধ করেন অভিযোগকারী।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাদকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোঃ খসরু নোমান

মোঃ খসরু নোমান

স্টাফ রিপোর্টার, ঢাকা

নামজারিতে ৮০ লাখ ঘুষ দাবি, এক লাখ টাকা নেওয়ার সময় সার্ভেয়ার আটক

প্রকাশের সময় : ১২:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬