০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ও ফগার মেশিনে মশক নিধন কর্মসূচি

​আব্দুর রহিম, ঢাকা উত্তর জেলা প্রতিনিধি:
  • Update Time : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৪০ Time View

দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডের পলাশনগর আবাসিক এলাকায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পল্লবী থানা শাখা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্দেশনায় শুক্রবার (০৯ অক্টোবর) এ কর্মসূচি সম্পন্ন হয়।
​কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি, মশার বংশবিস্তার রোধে জামায়াতে ইসলামীর নিজস্ব ফগার মেশিনের মাধ্যমে পুরো এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়।
​পল্লবী থানা জামায়াতের আমীর রইসূল ইসলামের সভাপতিত্বে এবং ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন। এছাড়াও পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন এবং পেশাজীবী ওয়ার্ড সভাপতি মো. লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করীম বলেন, “বর্তমানে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে, অথচ ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন ও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে সারা দেশে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন অভিযান পরিচালনা করছে।”
​জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়ে তিনি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলেও সরকারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
​ক্যাম্পেইন শেষে পলাশনগর আবাসিক এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। জনবান্ধব এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ও ফগার মেশিনে মশক নিধন কর্মসূচি

Update Time : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬