পাকেরহাটে তালা কেটে কাপড়ের দোকানে চুরি: সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত
- Update Time : ১১:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ Time View

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারের সরকার সুপার মার্কেটে অবস্থিত ‘সালাম শাহ বস্ত্রালয়’-এ সকালে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ একটি দল কৌশলে দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা দোকানে থাকা বিপুল পরিমাণ থান কাপড়, তৈরি পোশাক ও মালামালসহ ক্যাশ বাক্সে সংরক্ষিত নগদ টাকা লুট করে পালিয়ে যায়। চুরির ঘটনায় ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ করছেন দোকান মালিক।
এদিকে চুরির পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা গেছে। তদন্তে সহায়তার লক্ষ্যে ওই ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে থাকা ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারলে বা তার অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য থাকলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
তবে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে ছবিতে দৃশ্যমান ব্যক্তিকে নিশ্চিতভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করা যাবে না।



















