ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৭:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 13

নেত্রকোণার পূর্বধলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গতকাল ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা ৬:৪০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক পূর্বধলা থানাধীন ইয়ারণ ও গোহালাকান্দা গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন—
১। মোঃ ফারুক মিয়া (৪২), পিতাঃ মৃত আঃ লতিফ, সাং- ইয়ারণ, থানা- পূর্বধলা, জেলাঃ- নেত্রকোণা।
২। বিজয় রবিদাস (২২), পিতাঃ মৃত যতন রবিদাস, সাং- গোহালাকান্দা, থানা- পূর্বধলা, জেলাঃ- নেত্রকোণা।
৩। মোঃ রুক্কু মিয়া (৪০), পিতাঃ মৃত আব্দুল মজিদ, সাং- গোহালাকান্দা, থানা- পূর্বধলা, জেলাঃ- নেত্রকোণা।
আটকের পর ঘটনাস্থলে পূর্বধলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শফিকুল ইসলাম আসামিদেরকে দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে নিম্নোক্ত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন:
• মোঃ ফারুক মিয়া (৪২): ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড।
• বিজয় রবিদাস (২২): ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড।
• মোঃ রুক্কু মিয়া (৪০): ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড।
সাজা প্রদানের পর কারাদণ্ড প্রাপ্ত আসামিদেরকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশের সময় : ০৭:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬