ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাব্বির স্বপ্নপূরণে পাশে দাঁড়াল সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

Md Anowar Hossen
  • প্রকাশের সময় : ১১:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 28

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সীতাকুণ্ডের মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বি। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা রাব্বির ভবিষ্যৎ জীবন ও উচ্চশিক্ষার পথ সুগম করতে পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

রাব্বি ও তার পরিবারের আর্থিক অসচ্ছলতা এবং আবাসন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি খাস জমিতে বসতঘর নির্মাণ, পরিবারের জীবিকা নির্বাহের জন্য তার বাবাকে একটি মুদির দোকান করে দেওয়া এবং রাব্বির উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রফিকুল ইসলাম রাব্বি ও তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রাব্বিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন ইউএনও মোহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “রফিকুল ইসলাম রাব্বি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তার এই সাফল্য অত্যন্ত প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। তার পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি খাস জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তার বাবার জন্য একটি মুদির দোকান প্রতিষ্ঠার মাধ্যমে পরিবারের আয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।”

তিনি আরও বলেন, “রাব্বি যেন ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”

উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে রাব্বি ও তার পরিবারের সদস্যরা আশাবাদী হয়ে উঠেছেন। স্থানীয়দের মতে, একজন মেধাবী শিক্ষার্থীর পাশে প্রশাসনের এভাবে দাঁড়ানো সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা, স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

রফিকুল ইসলাম রাব্বির এই অসাধারণ সাফল্য প্রমাণ করে, প্রতিকূলতা কখনোই মেধা ও স্বপ্নের পথে চূড়ান্ত বাধা হতে পারে না। তার অর্জন ও উপজেলা প্রশাসনের সহযোগিতার উদ্যোগ সীতাকুণ্ডের শিক্ষাঙ্গনে এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মোহাম্মদ আনোয়ার হোসেন

মোহাম্মদ আনোয়ার হোসেন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

রাব্বির স্বপ্নপূরণে পাশে দাঁড়াল সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

প্রকাশের সময় : ১১:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬