ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত গার্মেন্টস কর্মী তৌফিকের মৃত্যু

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ১১:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 21

গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গার্মেন্টস কর্মী তৌফিক শেখ (২১) মারা গেছেন। আজ মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকায় গাজীপুরের বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মরহুম তবি খাঁর ছেলে। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকার লায়লা গার্মেন্টসে কর্মরত ছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার, ০২ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ আন্দোলন চলাকালীন মোবাইল ফোনে সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করছিলেন তৌফিক। এ সময় আন্দোলনকারীদের মধ্যে মিশে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় সিং জিং জাপান হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১০:৪৯ মিনিটে তার মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে ব্যাপকভাবে নিশ্চিত হওয়া গেছে।
নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার তাগিদে পাঁচ বছর আগে এক বন্ধুর মাধ্যমে এই কারখানায় চাকরি নেন তৌফিক। তার স্কুলশিক্ষক প্রদীপ কুমার জানান, পরিবারের অভাব ঘোচাতে ঢাকা এসে আজ লাশ হয়ে ফিরতে হচ্ছে তাকে।
এদিকে এই ঘটনা জানার পর গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামিম কায়সার লিংকন তাৎক্ষণিকভাবে নিহতের শোকার্ত পরিবারের সাথে ভিডিও কলে কথা বলেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের দাফন-কাফনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত গার্মেন্টস কর্মী তৌফিকের মৃত্যু

প্রকাশের সময় : ১১:২০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬