শিরোনামঃ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক- ১,২৮,২৪০- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক
মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিঃ
- প্রকাশের সময় : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 21

২৬ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য-১,২৮,২৪০- (এক লক্ষ আকাশ হাজার দুই শত চল্লিশ ) টাকা
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
Tag :



















