০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলি জনিত কারণে মধুখালী পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রওশানা জাহানকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান
মোঃ সোহেল রানা মধুখালী প্রতিনিধি:
- Update Time : ০৩:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২৫ Time View

মধুখালী পৌরসভার আয়োজনে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব রওশানা জাহানের বদলি জনিত কারণে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একত্রিত হয়ে বিদায়ী অতিথি জনাব রওশানা জাহানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর কর্মময় জীবনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বক্তারা পৌরসভায় তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
Tag :



















