০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার

মোঃ শাহাদাত শাহ্
  • Update Time : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ১০৫ Time View

বরগুনা, বাংলাদেশ: বরগুনা জেলা জজ আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আল আমিন (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালানোর প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বরগুনা সদর ইউনিয়নের আয়লা পাতাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত হয় ২০১৮ সালের একটি পারিবারিক ডিক্রি মামলায়। ওই মামলায় আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে, বরগুনা সদর থানা পুলিশ রোববার (৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বরগুনার সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের আদেশের পর, রোববার সন্ধ্যায় হাজতখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় আল আমিন তার হাতের কবজি চিকন হওয়ার সুযোগে সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশিরুল আলম জানান, আসামি পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের জন্য র‍্যাব ও পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার সন্ধ্যায় সদর ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিন বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল সড়কের বাসিন্দা মো. সুলতান হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে দায়িত্বে থাকা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বরগুনায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার

Update Time : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫