০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে ৭ ছাত্র সংগঠনের ‘সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ গঠন, কাল সংবাদ সম্মেলন

​মো. ফয়সাল, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬১ Time View

নারায়ণগঞ্জে গণপরিবহনে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৭টি ছাত্র সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী মাঠপর্যায়ের আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে নবগঠিত এই ছাত্র জোট।
​গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (এনসিপি)-এর জেলা ও মহানগর কার্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এক জরুরি বৈঠকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
​বৈঠকে বক্তারা নারায়ণগঞ্জের সাম্প্রতিক পরিবহন খাতের বিশৃঙ্খলা, অন্যায্য বাস ভাড়া বৃদ্ধি এবং এর ফলে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক যে চাপ সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা উল্লেখ করেন, পরিবহন খাতের এই সিন্ডিকেট ভেঙে দিয়ে ভাড়া স্বাভাবিক না করা পর্যন্ত যৌথ আন্দোলন অব্যাহত রাখা হবে।
​উক্ত বৈঠকে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ছাড়াও জোটভুক্ত বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​নবগঠিত ‘সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’র প্রতিনিধিরা জানান, সোমবারের সংবাদ সম্মেলন থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন রূপরেখা ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ছাত্র সমাজ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সব বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে ৭ ছাত্র সংগঠনের ‘সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ গঠন, কাল সংবাদ সম্মেলন

Update Time : ০৮:১৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬