০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : ১১:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ২৯ Time View

​মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আগামী ২৭ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে মধুখালীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​সভায় প্রধান লক্ষ্য হিসেবে দলীয় কর্মসূচি সফল করা এবং তৃনমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
​প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব এস এম মুক্তার এবং সদস্য সচিব জনাব তরিকুল ইসলাম এনামুল। আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ ইকবাল হোসেন।
​পৌর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মধুখালী পৌর যুবদলের আহ্বায়ক জনাব মিজানুর রহমান কালা এবং যুগ্ম আহ্বায়ক মোঃ নাহিদ হাসান সোহেল।
​এছাড়াও সভায় যুবদল নেতা সুমন, সাগর, অনিক, মুন্না, রিয়াজসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় বক্তারা যেকোনো মূল্যে কর্মসূচি সফল ও অর্থবহ করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মধুখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ১১:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬