মিথ্যা ও ভুয়া সংবাদপত্র প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল করিম রাসেল
- Update Time : ০২:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৮৬ Time View

পারভেজ আলম গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর এলাকা, নলজুরী, খাসিয়া হাওর ও সোনাটিলা এলাকাকেন্দ্রিক একটি কুচক্রী মহলের ছড়ানো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কৃতি ব্যক্তিত্ব আব্দুল করিম রাসেল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে যে মনগড়া ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি।
স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা জানান, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও সামাজিক অর্জনকে ক্ষুণ্ন করতে এই ধরনের কুৎসা রটনা করছে। আব্দুল করিম রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সংক্ষিপ্ত পরিচিতি:
প্রতিষ্ঠাতা: হাজী এ কে রাসেল বালিকা উচ্চ বিদ্যালয়
দীর্ঘদিনের সাবেক সভাপতি: নলজুৃরি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়
বর্তমান সাধারণ সম্পাদক: নলজুরি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটি
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা জানান, যিনি শিক্ষা বিস্তার ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানান এবং গোয়াইনঘাট থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান যে, বিষয়টি সরেজমিন তদন্ত করে এর সাথে জড়িত কুচক্রী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।


















