মেলান্দহ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন
- Update Time : ০৮:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৫১ Time View

জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে এক আনন্দঘন পরিবেশে ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জিন্নাতুল আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদ আক্তার জ্যোতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল কবির মঞ্জু, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন প্রশাসনিক ভবন ও হলরুমের মাধ্যমে মেলান্দহ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব জিন্নাতুল আরা বলেন, নতুন ভবনটি সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে সাধারণ জনগণ আরও দ্রুত ও সহজে প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
স্থানীয়দের মতে, নতুন এই প্রশাসনিক ভবন মেলান্দহ উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। ভবনটির বাস্তবায়নে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), মেলান্দহ, জামালপুর।















