ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​রাউজানে ফিল্মি কায়দায় অটোরিকশার গতিরোধ, জমি রেজিস্ট্রির ২৫ লাখ টাকা ছিনতাই

admin
  • প্রকাশের সময় : ১০:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 43

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যাগে জমি রেজিস্ট্রি করার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
​মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় রমজান আলী চৌধুরী হাট-গশ্চি সংযোগ সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
​ভুক্তভোগী নারীর নাম সামশুন নাহার (৫০)। তিনি উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড়ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা।
​ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগীর ছেলে মো. আরিফ জানান, জমি রেজিস্ট্রি করার জন্য পরিবারের সদস্যদের নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তাঁদের অটোরিকশার গতি রোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। অটোরিকশাচালক মো. জাফরও একই ধরনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
​এ বিষয়ে রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

​রাউজানে ফিল্মি কায়দায় অটোরিকশার গতিরোধ, জমি রেজিস্ট্রির ২৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশের সময় : ১০:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬