রায়গঞ্জে জামায়াতের ওয়ার্ড সভাপতি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ১১:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতিদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় স্থানীয় দারুল ফাতাহ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব এস. এম. মুনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন। এতে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলহাজ্ব শওকত আলী মাষ্টার।
বৈঠকে প্রধান অতিথি সংগঠনের মান-সংরক্ষণ, দাওয়াতী কার্যক্রম সম্প্রসারণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দায়িত্বশীলদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলম, অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ড. কামরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ এবং পৌর আমীর আলহাজ্ব হোসেন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।



















