০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে গর্ভবতী দুটি গাভীর মৃত্যু: একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব খামারি

​বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ১১:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View

​হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দরিদ্র খামারির দুটি উন্নত জাতের আট মাসের গর্ভবতী গাভীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত খামারি ও তাঁর পরিবারের সদস্যরা।
​ক্ষতিগ্রস্ত খামারির নাম মো. শাহাদ আলী। তিনি তেঘরিয়া গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে। অত্যন্ত অসচ্ছল শাহাদ আলী দীর্ঘ দিন ধরে যত্নসহকারে গাভী দুটি লালন-পালন করছিলেন। গাভী দুটির দুধ ও আগামীর বাছুরের ওপর নির্ভর করেই চলত তাঁর পুরো সংসার। স্থানীয়দের মতে, মারা যাওয়া গাভী দুটির আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষাধিক টাকা।
​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খামারে থাকা অবস্থায় হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় গাভী দুটি। কিছু বুঝে ওঠার আগেই ছটফট করতে করতে ঘটনাস্থলেই মারা যায় অবলা প্রাণী দুটি।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুড়িয়াউক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ইকবাল হোসেন ছুরুক মিয়া বলেন, “বিদ্যুতের তারের লিকেজ থেকে টিনের ঘর আর্থিং হয়ে গাভী দুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে শাহাদ আলী এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁর এই অপূরণীয় ক্ষতিতে আমরা সবাই মর্মাহত।”
​এ বিষয়ে খামারির প্রতিবেশী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমবেদনা প্রকাশ করেছেন।
​সর্বস্ব হারিয়ে দিশেহারা এই দরিদ্র খামারির ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই। তাই শাহাদ আলীর পরিবারের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিত্তবানদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে গর্ভবতী দুটি গাভীর মৃত্যু: একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব খামারি

Update Time : ১১:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬