শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আন্তঃবিদ্যালয় ফুটবলের জমজমাট ফাইনাল আগামীকাল: প্রস্তুত চেনা প্রতিপক্ষরা
- Update Time : ১১:১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ Time View

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা।
আগামীকাল ০৩ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) মাঠের এই দ্বৈরথকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ (বি.এ, এম.এড) প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে খেলা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে সেমিফাইনালের বাধা পেরিয়ে আসা দুই শক্তিশালী দলকে ট্রফি জয়ের লড়াইয়ে সেরা পারফরম্যান্স প্রদর্শনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
টুর্নামেন্ট কমিটিতে থাকা শিক্ষকেরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ একটি সুশৃঙ্খল ম্যাচ উপহার দিতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।






















